1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

চকরিয়ায় মহাসড়কের পাশ থেকে লেগুনা গাড়ি চালকের লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৮৯ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি |

কক্সবাজারের চকরিয়ায় হারবাংয়ে ইনানীস্থ স-মিল স্টেশন লাগোয়া মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (২৯ জুলাই) ভোর ৬টার দিকে পথচারীরা এ অজ্ঞাত লাশটি দেখতে পেলে দ্রুত পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হারবাং ইউনিয়নের ইনানীস্থ স-মিল স্টেশন লাগোয়া মহাসড়কের পাশে একটি অজ্ঞাত লাশের সংবাদ পায। খবর পাওয়ার পরে দ্রুত হারবাং পুলিশ ফাঁড়ির এসআই শামীমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সকাল ৯টার দিকে নিহতের স্ত্রী ছবেকুন্নাহার ঘটনাস্থলে এসে তার স্বামীর লাশ শনাক্ত করেন। নিহত ব্যক্তির নাম মেজবাহ উদ্দিন প্রকাশ রিজভী(২৬)। সে কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজ কাকারা এলাকার মো,. নুরুল আমিনের ছেলে। পেশায় একজন লেগুনা (ম্যাজিক গাড়ি) চালক বলে জানা গেছে।

নিহতের স্ত্রী ছাবেকুন্নাহার কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, শুক্রবার (গতকাল) রাত ৮টার দিকেও তার স্বামীর সাথে মুঠোফোনে সে কথা বলেছে। রাত্রে সে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে। কিন্তু সকাল হতেই শুনতে পায় তার স্বামীর মৃত্যুর খবর। নিহতের স্ত্রী দাবি করেন তার স্বামীকে পরিকল্পিতভাবে কেউ হত্যা করেছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে সড়কের ইনানী স-মিল এলাকায় একটি লাশ পাওয়া গেছে। এখনো আমরা ঘটনাস্থলে রয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে লাশটি ফেলে গেছে। তিনি আরো জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে সিআইডি ক্রাইম টিম এসেছে। সিআইডি টিম আসার পর অন্যান্য প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর পক্রিয়া চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে ব্যবস্থা নেয়া বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট