1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

চকরিয়ায় মহাসড়কে সিমেন্টবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২৯৭ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি |

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সিমেন্ট বোঝাই চলন্ত ট্রাকগাড়ির পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। এসময় আরো তিনজন গুরুতর আহত হয়। ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে মহাসড়কের চকরিয়ায় উত্তর হারবাং আজিজনগর দরগাগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- ব্রাহ্মনবাড়িয়া নবীনগর উপজেলার নাসিরাবাদ এলাকার জামাল হোসেনের ছেলে টিপু সুলতান(২২) ও যশোর জেলার শার্শা উপজেলার সুবর্ণখালী এলাকার আবু হাসানের ছেলে তালহা জোবায়ের সাজিদ(২১)। আহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি।

চকরিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক খোকন কান্তি রুদ্র সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালের দিকে কক্সবাজার অভিমুখে বিসমিল্লাহ পরিবহনের বাসগাড়ি (ঢাকা মেট্রো ব- ১২-১৮৪৬) যাচ্ছিল। পথিমধ্যে গাড়িটি মহাসড়কের চকরিয়ায় উত্তর হারবাং এলাকায় পৌঁছলে সিমেন্ট বোঝাইকৃত ট্রাকগাড়িকে (চট্টমেট্রো-ট-১২-০৬৬৯) পেছন থেকে ধাক্কা দেয়া হলে বাসের চালকসহ ৩ জন যাত্রী গাড়ির ভিতরে আটকা পড়ে থাকে। এছাড়াও ৩-৪ জন বাসের যাত্রী কমবেশি আহত হয়। মহাসড়কের হাইওয়ে থানা পুলিশের মোবাইল টিম ও চকরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওইসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের পরীক্ষা-নিরীক্ষা করে বাসের ২ জন যাত্রীকে মৃত ঘোষণা করেন।

মহাসড়কের চকরিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, সকালে কক্সবাজারের দিকে সিমেন্টবোঝাই ট্রাক ও যাত্রীবাহী একটি বাস যাচ্ছিল। গাড়ি দুটি উত্তর হারবাং এলাকায় পৌঁছলে ট্রাকের পেছনে ধাক্কা দেয় বাসটি। এতে বাসে থাকা ২ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়। আহত তিনজনকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনা পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট