1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

চকরিয়ায় মারছা গাড়ির ধাক্কায় কলেজ ছাত্র নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৯ মে, ২০২৩
  • ২৫২ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি |

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বেপরোয়া গতির মারছা পরিবহন গাড়ির ধাক্কায় রাকিবুল ইসলাম (২০) নামে মেধাবী এক কলেজ ছাত্র নিহত হয়েছে। রোববার (২৮ মে) রাত দেড়টার দিকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন ডুলাহাজারা ডিগ্রি কলেজের গেইটের সামনে মর্মান্তিক এক দুর্ঘটনা গুরুতর আহত হয় তিনি।

নিহত কলেজ ছাত্র রাকিবুল ইসলাম চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ বালুরচর এলাকার মো. মনছুর আলমের ছেলে ও ডুলাহাজারা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন ডুলাহাজারা ডিগ্রি কলেজের গেইটের সামনে রাকিবুল ইসলাম কলেজ ছুটি হলে প্রতিদিনের ন্যায় মোটরসাইকেল চালিয়ে সড়কে উঠতেই বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী বেপরোয়া গতিতে যাত্রীবাহী মারছা পরিবহনের গাড়ি তাকে ধাক্কা দিলে রাস্তা থেকে ছিটকে পড়ে যান। ওইসময় ঘটনাস্থল থেকে সহপাঠী ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য রাকিবকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাত দেড়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে, সোমবার সকালের দিকে ডুলাহাজারা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিব বেপরোয়া গতির যাত্রীবাহী মারছা গাড়ির ধাক্কায় নিহত হলে কলেজের শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে। এতে রাস্তার উভয় পাশে সবধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় ছাত্র-ছাত্রীরা নানা ধরনের স্লোগান তুলে নিহত মেধাবী কলেজ ছাত্র রাকিব হত্যার বিচারের জোর দাবি জানান প্রশাসনের কাছে। এছাড়াও বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা সমাবেশে বিভিন্ন দাবি তুলেন। তাদের দাবিগুলো হচ্ছে, দুর্ঘটনার সকল ক্ষয়ক্ষতির ব্যয় ভার মারছা গাড়ির মালিক পক্ষকে বহন করতে হবে। কলেজের সামনে স্পিড ব্রেকার নির্মাণ। কলেজ ছুটির সময়ে সড়ক পারাপারে ট্রাফিক পুলিশের সহযোগিতা প্রদান এবং কলেজে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের হাফ ভাড়ায় যাতায়াত সুবিধা প্রদান নিশ্চিত করণ।

ছাত্র-ছাত্রীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে সমাবেশে অংশ নেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগ ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা।

পরে খবর পেয়ে দ্রুত বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল জব্বার ও মালুমঘাট হাইওয়ে থানার ওসি মকছুদ আহমদ উপস্থিত ছিলেন।

মালুমঘাট হাইওয়ে থানার ইনর্চাজ (ওসি) মকছুদ আহম্মদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়িসহ আরো একটি মারছা গাড়ি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট