1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

চকরিয়ার বমুবিলছড়িতে সুপারি চুরির অপবাদে কিশোরকে মারধর, অপমান সইতে না পেরে আত্মহত্যা কিশোরের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি। 

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় সুপারি চোরের অপবাদ দিয়ে গ্রাম্য বিচারের নামে মারধর করার পর অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে ওমর ফারুক বাবু (১৭) নামে এক কিশোর। শুক্রবার বিকেলে  উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড মাইট্টাটিলা পাড়ায় ঘটনাটি ঘটে। ওমর ফারুক বাবু মাইট্টাটিলা পাড়ার বাসিন্দা  বশির আহমদ ও আয়েশা বেগমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ৩টার দিকে নিজ বাড়ির দোকানের পেছনের বারান্দায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওমর ফারুক। প্রথমে তার বড় ভাইয়ের স্ত্রী শারমিন আক্তার তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দিলে স্বজনরা দ্রুত উদ্ধার করে কাছাকাছি লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা ওমর ফারুক বাবু কে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতের মা আয়েশা বেগম বকেন,বৃহস্পতিবার রাতে গ্রামের কিছু লোক আমার ছেলেকে ‘সুপারি চোর’ বলে অভিযোগ তোলে। পরে রাতে এরশাদ মিস্ত্রির দোকানে বৈঠকের নামে বিচার বসে। সেখানে মেম্বার শফি, সাবেক মেম্বার মোহাম্মদ হোচন, ও তাদের সহযোগীরা আমার স্বামী বশির আহমদও ছেলেকে প্রকাশ্যে মারধর করেন। এই অপমান সইতে না পেরে আমার ছেলে আত্মহত্যা করেছে।”

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৭টার দিকে মাইট্টাটিলা পাড়ার এরশাদ মিস্ত্রির দোকানে সুপারি চুরির ঘটনাকে কেন্দ্র করে বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে মেম্বার শফি, সাবেক মেম্বার মোহাম্মদ হোচন, সর্দার এরশাদ মিস্ত্রি, মানিক মিয়া উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালীন ওমর ফারুকের পরিবারকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে লামা থানা পুলিশের  অফিসার ইনচার্জ (ওসি) বলেন,“ এ ঘটনায় তদন্ত চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, এ ঘটনাটি কোনোভাবেই ‘বিচার’ হতে পারে না—এটি একটি স্পষ্ট সামাজিক নিপীড়ন ও আইনের শাসনের পরিপন্থী কাজ। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট