1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

চকরিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২৫২ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি |

কক্সবাজার চকরিয়া থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৫। ৫ এপ্রিল, বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) মো. শামসুল আলম খান। এর আগে, মঙ্গলবার (৪ এপ্রিল) রাত ১১ টায় চকরিয়া বিএমচর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম খান জানান, গোপন সংবাদে ভিত্তিতে চকরিয়া পেকুয়া পাকা সড়কের বিএমচর ইউপিস্থ ৬ নং ওয়ার্ডের নুরজানী বাপের পাড়া জামে মজজিদ এলাকার মিজানের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব।
আটককৃতরা হলেন, চকরিয়া ফুচ্ছালিয়া ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মঞ্জুর আলমের ছেলে আব্দুল মান্নান প্রকাশ মন্নান(৩৮) একই এলাকার খোরশেদ আলমের দুদু মিয়া (৩২)।

পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ তারা টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল। আটকের পর তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট