1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

চট্টগ্রামের কর্ণফুলীতে নকল সয়াবিন তেলের কারখানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৮০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি |

চট্টগ্রামের কর্ণফুলীতে নকল সয়াবিন তেলের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল সয়াবিন তেলসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৭), চট্টগ্রাম।বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

র‌্যাব বলেন, খোলা তেলে ভেজাল উপাদান মিশিয়ে আয়ান ফর্টিফাইড সুপার পাম অয়েল ও এস জালাল সয়াবিন তেল নামে প্লাস্টিকের বোতলে করে তারা তেলগুলো বাজারজাত করে আসছিলো। এ তেল খেলে নানা রোগ-ব্যাধিসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে।

১২ সেপ্টেম্বর, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে দিনব্যাপী চালানো ওই অভিযানে পটিয়া উপজেলার জিরি এলাকার মৃত মো. মুছার ছেলে মোঃ আলমগীর (৩৬), বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ এয়ারবেগ এলাকার লিটনের ছেলে সাইফুল ইসলাম হৃদয় (১৮) ও বায়েজীদ বোস্তামী অক্সিজেন এলাকার মৃত মো. সায়েদ এর ছেলে মোঃ শাকিল (১৮) কে গ্রেফতার করা হয়।
এদের মধ্যে আলমগীর হলেন এ ব্যবসার মূল হোতা। এ সময় তাদের হেফাজতে থাকা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ২ হাজার ৬৬১ লিটার ভেজাল সয়াবিন তেল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা বলে র‌্যাব জানায়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বলেন, ‘গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি ‘আয়ান ফর্টিফাইড’ সুপার পাম অয়েল ও এস জালাল সয়াবিন তেল নামে প্লাস্টিকের বোতলে করে বাজারজাত করতেন। তারা অনুমোদনহীনভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে আসছিলেন।’
র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘খোলা বাজার হতে সয়াবিন তেল সংগ্রহ করে তাতে ভেজাল অস্বাস্থ্যকর উপাদান মিশিয়ে অবৈধভাবে ভেজাল সয়াবিন তেল তৈরি করেন। পরে এসব তেল ১৮৫ লিটারের বড় ড্রামে করে গুদামে সংরক্ষণ করেন। বড় ড্রাম হতে ৫, ২, ১ লিটার, ৯০০ এমএল ও ৫০০ এমএল প্লাষ্টিকের বোতলে ঢেলে বিভিন্ন লেবেল লাগিয়ে বাজারজাত করার উদ্দেশ্যে গোডাউনে সংরক্ষণ করেন।’ র‌্যাব জানান, গ্রেফতারকৃত আসামীদের এবং জব্দকৃত আলামত সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট