1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহত ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৩৮৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি |

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন আব্দুল খালেক (৬৫) নামে এক বৃদ্ধ। আহত হয়েছেন আরও এক নারী। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে নগরের বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের ধুপপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক একই এলাকার দিদারের ভাড়া ঘরে থাকতেন। আহত ওই নারী আব্দুল খালেকের স্ত্রী আনোয়ারা বেগম (৬০)। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

বন্দর থানার ডিউটি অফিসার এএসআই খাদিজা পারভীন বলেন, ‘ঘটনার সঙ্গে সঙ্গেই আমাদের থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। এসময় আহত দুইজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে আব্দুল খালেক নামে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘ওই ঘরে কোনো সিলিন্ডার ছিল না; তবে লাইনের গ্যাস ছিল। ধারণা করা হচ্ছে, লাইনের গ্যাস থেকেই কোনো ধরনের দুর্ঘটনা ঘটেছে।’
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, গ্যাস বিস্ফোরণে আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হলেও তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

এদিকে, বন্দর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শামীম মিয়া জানান, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানো হয়। তবে এর আগেই ওই ঘরের দুইজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে গ্যাসলাইন বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে পরে জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট