1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

চট্টগ্রামে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নিহত ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৯২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি |

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন দক্ষিণ-মধ্যম হালিশহর এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন একজন। আহত হয়ে মেডিক্যালে ভর্তি হয়েছেন একজন। আজ সোমবার (২৮ আগস্ট) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুর আলম আশেক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দক্ষিণ হালিশহর এলাকায় রোববার (২৭ আগস্ট) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ দম্পতিকে তাদের ছেলে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক আব্দুল খালেককে মৃত ঘোষণা করেন।

শনিবার রাতে ওই এলাকার ধপফুলের দিদারের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুল খালেক (৬৫)। আহত ব্যক্তি নিহতের স্ত্রী আনোয়ারা বেগম (৬০)।

নিহত আব্দুল খালেকের ছেলে মাসুদ রানা জানান, আমরা শনিবার রাতে খেয়ে ঘুমিয়ে ছিলাম। পরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় আহত অবস্থায় মা-বাবাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন। মা বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট