1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

চট্টগ্রামে ছিনতাইয়ের শিকার ৪ মাদ্রাসার ছাত্র

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৭৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি |

চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে রেললাইনে ঘুরতে গিয়ে মাদ্রাসার ৪ ছাত্র থেকে মোবাইল ছিনতাই ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার (২০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আধুনগর ইউনিয়নে এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, আধুনগর ইউনিয়নের মাহবুবুর রহমান এর পুত্র মোহাম্মদ জুবায়ের (২৬), বড়হাতিয়া ইউনিয়নের ইমরান এর পুত্র ইব্রাহিম (২৬) এবং বড়হাতিয়া ইউনিয়নের শামসুর আলম এর পুত্র মোহাম্মদ দিদারুল ইসলাম (২৩)। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া দুটি মোবাইল ও নগদ টাকা।

জানা যায়, এর আগে গত ১৮ আগস্ট সন্ধ্যায় রেললাইন থেকে মাদ্রাসায় ফেরার পথে আধুনগর উচ্চ বিদ্যালয়ের পশ্চিমে রেললাইন এলাকায় ছিনতাইয়ের শিকার হন আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৪ আবাসিক ছাত্র।
এসময় সংঘবদ্ধ ছিনতাইকারীর দল গতিরোধ করে তাদের কাছে থাকা মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। এছাড়াও এক ছাত্রদের কাছ থেকে পিনকোড সংগ্রহ করে মোবাইল ব্যাংকিং থেকে ২ হাজার ৬শ’ টাকা আরেকটি অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়।

বিষয়টি মাদ্রাসায় এসে তারা হোস্টেল সুপারকে অবহিত করলে তিনি থানা পুলিশকে অবহিত করে।স্থানীয়রা বলেন, নব নির্মিত রেললাইনে প্রায় সময় পথচারীরা ছিনতাইয়ের শিকার হন।
স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। জানতে চাইলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) রাশদুল ইসলাম বলেন, মাদ্রাসার ৪ ছাত্র থেকে মোবাইল ছিনতাই ঘটনার অভিযোগ প্রাপ্তির ৬ ঘণ্টার মাথায় অভিযান চালিয়ে ছিনতাই সাথে জড়িত তিন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করি।

পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করে৷ এসময় ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনজনের বিরুদ্ধে থানা মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়।

তিনি আরো বলেন, উঠতি বয়সি কিশোর গ্যাংয়ের তালিকা তৈরি করা হচ্ছে। পাশাপাশি ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হবে। অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধ দমনে পুলিশের বিশেষ টিম কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট