1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

চট্টগ্রামে দু’দফায় আবেদন করেও সমাবেশের অনুমতি পায়নি জামায়াত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২৯০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি |

চট্টগ্রাম নগরে সমাবেশ করতে দু’দফায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে আবেদন করেও সমাবেশের অনুমতি পায়নি জামায়াত।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক।
তিনি বলেন, গত ১৫ জুলাই, শনিবার সমাবেশের অনুমতি চেয়ে জামায়াতের একটি প্রতিনিধিদল সিএমপি কমিশনার বরাবর আবেদন করে। এসময় নগরে সমাবেশ করতে জামায়াতে ইসলামীকে অনুমতি দেওয়া হয়নি।

একইভাবে সোমবার (১৭ জুলাই) সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবারও পুলিশ কমিশনার বরাবর আবেদন করে দলটি। সেই প্রেক্ষিতেও সমাবেশের বিষয়ে আগের সিদ্ধান্তই বহাল রয়েছে বলে জানান তিনি।
এদিকে সমাবেশের অনুমতির জন্য জামায়াতের পক্ষ থেকে পুলিশ কমিশনারের কাছে যান দলের নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল। সেসময় তাদের চিঠি গ্রহণ করা হয়। একইসঙ্গে সমাবেশের অনুমতির বিষয়টি পরে জানানো হবে বলে সিএমপি কমিশনারের পক্ষ থেকে প্রতিনিধি দলকে জানানো হয়েছিল।

জানা যায়, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে আগামী ২২ জুলাই ঐতিহাসিক লালদীঘি ময়দানে এ সমাবেশে করতে চায় জামায়াতে ইসলামী। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এ সমাবেশ বাস্তবায়ন করতে চায় জামায়াত।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট