1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ ১৭ ঘণ্টা পর উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৩৫০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম  প্রতিনিধি |

চট্টগ্রাম মহানগরে নালায় পড়ে নিখোঁজ হওয়া শিশু ইয়াছিন আরাফাত (১৮ মাস) এর মরদেহ ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর উত্তর আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় নালা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজে নিয়োজিত ছিল ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও সিটি করপোরেশন কর্মীরা।

রোববার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর উত্তর আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় কে এম হাশেম টাওয়ারের পাশে নালায় নিখোঁজ হয় ওই শিশুটি। শিশু ইয়াছিন আরাফাত নগরীর রঙ্গীপাড়া এলাকার সাদ্দাম হোসেনের ছেলে। নগরীর আগ্রাবাদ ফায়ার স্টেশনের অফিসার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেলে ঘটনার পর খবর পেয়ে আমাদের বিশেষ ডুবুরি দল তল্লাশি শুরু করে। রাতে অভিযান স্থগিত ঘোষণা করে ফায়ার সার্ভিস। সোমবার সকালে আবারও ইয়াছিনের খোঁজে অভিযান শুরু হয়। তবে পানি নেমে যাওয়ায় সকাল ৯টার দিকে নগরীর উত্তর আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় নালার এক কোণা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ সময় পাশাপাশি পুলিশ ও সিটি করপোরেশন কর্মীরাও সহযোগীতা করে। স্থানীয়দের ভাষ্য হচ্ছে, খেলতে গিয়ে অথবা রাস্তায় হাঁটতে গিয়ে শিশুটি সেখানে পড়ে গেছে।

 

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট