1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

চট্টগ্রামে শুঁটকির কোল্ড স্টোরেজে বিস্ফোরণের পর আগুন, দেওয়াল ধসে আহত ৪

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৩৮৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি |

চট্টগ্রামের বাকলিয়ার রাজাখালীতে শুঁটকির কোল্ড স্টোরেজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে দেওয়াল ধসে চার পথচারী আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে রাজাখালী জনতা কোল্ড স্টোরেজে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. তারেক (২৮), নুর হোসেন, মো.মান্নান (৩৪) ও রবিন (২২)। রাত ২টার দিকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আশেক জানিয়েছেন।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বলেন, রাজাখালী এলাকার জনতা কোল্ড স্টোরেজে অ্যামোনিয়া গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভবনটি চারতলা। বিস্ফোরণে এতে আগুন লেগে যায়। আমরা রাত ১টা ৫ মিনিটে খবর পাই। পরে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ২টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ফায়ার সার্ভিসের টিম এখনো ঘটনাস্থলে কাজ করছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, রাজাখালী জনতা কোল্ড স্টোরেজে রাত ১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কোল্ড স্টোরেজটিতে শুঁটকি হিমায়িত করা হয়। মূলত কোল্ড স্টোরেজের অ্যামোনিয়া গ্যাস বিস্ফোরণ হয়েছে। এতে ভবনের নিচতলার এক পাশের দেওয়াল ধসে গেছে। এসময় পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া চার পথচারী চাপা পড়েন। এতে তারা আহত হন। তাদের একজনের পা ভেঙে গেছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট