1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

চট্টগ্রামে ২ সন্তানের জননীকে গলা কেটে হত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৩১৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি |

চট্টগ্রামের বাঁশখালীতে রাশেদ বেগম (৫০) নামে দুই সন্তানের এক জননীকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এ হত্যাকাণ্ড কখন ঘটেছে তা তাৎক্ষণিক জানা না গেলেও রবিবার (৯ জুলাই) দিবাগত রাত ১টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ও মেয়েকে থানায় নিয়ে আসা হয়েছে। হত্যার শিকার রাশেদ বেগম উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম চেচুরিয়া ঘোনা পাড়া গ্রামের নুরুল ইসলাম প্রকাশ তোতা মিয়ার স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানান, ঘটনার দিন বাড়িতে একাই ছিলেন রাশেদ বেগম। দুই মেয়ে বিবাহিতা। তারা শ্বশুরবাড়িতে থাকেন। তার স্বামী নুরুল ইসলাম চিকিৎসার জন্য দুই দিন আগে চট্টগ্রাম শহরে ছিলেন। সেই সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে জবাই করে হত্যা করতে পারে। তবে এলাকাবাসীরা জানায়, আশা খাতুন এলাকার বিভিন্ন মানুষের কাছে সুদের বিনিময়ে নগদ অর্থ লেনদেন করতেন। হয়তো ওইসব কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।

নিহতের ভাসুরের ছেলে মো. নাছির উদ্দীন জানান, টাকা পয়সা, স্বর্ণালংকার ও আর্থিক লেনদেনের কারণে হয়তো আমার চাচিকে খুন করা হয়েছে, তবে বাকিটা আল্লাহ জানেন। আমরা এ নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই।

এদিকে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. কামরুল হাসান ও বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে নিহত মহিলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসার দরজা খোলা ছিল। একা বাড়ি হওয়ায় বিষয়টা কেউ খেয়াল করেনি। হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ও মেয়েকে থানায় আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট