1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

চট্টগ্রাম বিমানবন্দর মোড়ে হচ্ছে বঙ্গবন্ধুর ম্যুরাল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৪৩২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি |

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর মোড়ে বসছে বঙ্গবন্ধুর ম্যুরাল। নগরীর গুরুত্বপূর্ণ এ মোড়ে নির্মাণাধীন চত্বরে থাকছে বাংলার ঐতিহ্যবাহী সাম্পানের ম্যুরালও। প্রায় ৮২ লাখ টাকা ব্যয়ে চত্বরটি নির্মাণ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দুই মাসের মধ্যে ম্যুরালের নির্মাণ কাজ শেষে সেটি স্থাপন করা সম্ভব হবে বলে আশা করছেন কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার মেয়র এম রেজাউল করিম চৌধুরী চত্বর এলাকা পরিদর্শন করেন। এসময় মেয়রের সঙ্গে ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী ও গোলাম মোহাম্মদ চৌধুরী, সিসিসির প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুল হুদা ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব দাশ।

সিসিসির জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়র রেজাউল করিম চৌধুরী দায়িত্ব গ্রহণের পরপরই শহরের সৌন্দর্য বর্ধনের মাধ্যমে নান্দনিক চট্টগ্রাম গড়ার যে পরিকল্পনা নিয়েছেন তারই অংশ বঙ্গবন্ধুর ম্যুরাল সমৃদ্ধ এ চত্বর। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালটি করা হচ্ছে। চত্বরে থাকছে বাংলার ঐতিহ্যবাহী সাম্পানের ম্যুরাল।
ম্যুরাল নির্মাণের দায়িত্বপ্রাপ্ত সিসিসির নির্বাহী প্রকৌশলী মো. আশিকুল ইসলাম বলেন, চত্বরে একটি জলাধার থাকবে। এর ওপর বসানো হবে সাম্পান। সাম্পানটি প্রায় প্রস্তুত হয়ে গেছে। আর থাকবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। ম্যুরাল স্থাপন করা হবে বিমানবন্দরের প্রবেশমুখে কর্ণফুলীর তীরে। নদী থেকেও বঙ্গবন্ধুর ম্যুরালটি দেখা যাবে।

নির্বাহী প্রকৌশলী মো. আশিকুল ইসলাম বলেন, ম্যুরালটি হবে একটু ভিন্ন আঙ্গিকের। উলম্ব লোহার পাইপ থাকবে, এর উপর কোটিং করে বঙ্গবন্ধুর অবয়ব ফুটিয়ে তোলা হবে। পুরো চত্বরের নকশাটি করেছেন বুয়েটের একজন শিক্ষক। আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে ম্যুরালসহ চত্বরের সব কাজ শেষ হবে বলে আশা সিসিসির এই নির্বাহী প্রকৌশলীর।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট