1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ:
লামা উপজেলা শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

চন্দনাইশে জমি বিরোধের জের ধরে আপন ভাই নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৩২ বার পড়া হয়েছে

চন্দনাইশ প্রতিনিধি |

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় জমি নিয়ে বিরোধের জেরে বিবাদমান দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের চার জন আহত হয়েছেন। আহতদের গুরতরে অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ জুলাই বড় ভাই ছালেহ আহমদ (৬০) মৃত্যুবরণ করেন। চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দিয়াকুল মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দিয়াকুল সিকদার পাড়া এলাকার মৃত মুন্সি মিয়ার ছেলে ছালেহ আহমদের সাথে তার দুই ভাই মনির আহমদ ও বশির আহমদের সাথে গত এক যুগ ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত ৮ বছর আগে ছালেহ আহমদের সাথে তার ভাই বশির আহমদের মারামারি হয়। এতে গুরুতর আহত হয়ে চিকিৎসা নেয়ার পর বশির আহমদ তার ভাই ছালেহ আহমদকে আসামি করে মামলা করেন। মামলার পর ছালেহ আহমদ তার স্ত্রী-সন্তানদের নিয়ে পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা এলাকায় বসবাস করছিলেন।

ঘটনার দিন সকালে বিরোধীয় জমিতে শ্রমিকদের নিয়ে আমন ধানের চারা রোপণ করছিলেন মনির আহমদ ও বশির আহমদ। সংবাদ পেয়ে ছালেহ আহমদ তার ছেলে ইব্রাহিমকে নিয়ে সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় ছালেহ আহমদ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছালেহ আহমদ এর মৃত্যু হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট