1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

চন্দনাইশে পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ২৬৬ বার পড়া হয়েছে

চন্দনাইশ প্রতিনিধি |

চন্দনাইশে পাওনা টাকা চাওয়ায় ঝগড়ার এক পর্যায়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছে বড় ভাই। নিহত বড় ভাইয়ের নাম মোহাম্মদ মুছা (৫৫)। আজ শুক্রবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর পর ঘাতক ছোট ভাই আবদুল বায়েজ (৪৬) মোটর সাইকেলযোগে পালিয়ে যায়। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

জানা যায়, দোহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ড ফুলতলা ছগিরপাড়া গ্রামের মৃত আবদুল ওয়ারেছের ছেলে সিএনজিচালিত অটোরিকশা চালক মোহাম্মদ মুছা ও তার ছোট ভাই আবদুল বায়েজের মধ্যে টাকা লেনদেন নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ছোট ভাই আবদুল বায়েজ কোমর থেকে ছুরি বের করে প্রকাশ্যে বড় ভাই মোহাম্মদ মুছাকে কয়েকটি ছুরিকাঘাত করে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা মুছাকে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, টাকা লেনদেন নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ছোট ভাই বায়েজের ছুরিকাঘাতে বড় ভাই মো. মুছা নিহত হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক বায়েজকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট