1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

জনগণ যদি শক্তি হয়ে থাকে বিদেশীদের কাছে ধর্না কেন: বিএনপিকে ভূমিমন্ত্রী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৩২৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি |

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, সাংবিধানিকভাবেই আগামী জাতীয় নির্বাচন হবে। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। আর নির্বাচনে জনগণই নির্ধারণ করবে, তারা কাকে ক্ষমতায় আনবে। আমার আত্মবিশ্বাস আওয়ামী লীগ দেশে এতই উন্নয়ন করেছেন, যার ফলশ্রুতিতে জনগণ আওয়ামী লীগকেই আবার ক্ষমতায় আনবে। সুতরাং আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত মাঠ আওয়ামী লীগের দখলে থাকবে।

১৯ আগস্ট, শনিবার কর্ণফুলীর এ জে চৌধুরী কলেজ মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির উদ্দেশ্যে মন্ত্রী বলেন, জনগণ যদি শক্তি হয়ে থাকে বিদেশীদের কাছে আপনারা ধর্না দিচ্ছেন কেন? তারা গণতন্ত্র কখনো বিশ্বাস করে না, কখনো করেও নাই। সুতরাং ভাওতাবাজি বন্ধ করেন।

ভূমিমন্ত্রী বলেন, ৭৫ এর পরবর্তী জিয়াউর রহমান পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসে স্বাধীনতার চেতনাকে ধ্বংস করেছে। তারা আবারও ষড়যন্ত্রে করে যাচ্ছে। তাদের আন্দোলনে আমরা ভয় পাই না। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে, বাংলাদেশ ততদিন শান্তিতে থাকবে, বাঙালি জাতি ততদিন শান্তিতে থাকবে। শেখ হাসিনা সরকার বারবার দরকার।
দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ. লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম, সা. সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগড়া আসনের সাংসদ প্রসেসর আবু মু. নেজাম উদ্দীন নদভী।

দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলামের সঞ্চলনায় শোক সভার আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ।
এতে বক্তব্য দেন দক্ষিণ জেলা মহিলা আ. লীগের সভাপতি চেমন আরা তৈয়ব, কেন্দ্রীয় যুবলীগের ক্রীড়া সম্পাদক আবদুর রহমান, দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সভাপতি আ.ফ.ম টিপু সুলতান চৌধুরী, মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুর রহমান সুমন, উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট