1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

হাতিয়ায় জাতীয় শোক দিবস অনুষ্ঠানের ছবি পোস্ট করায় বিএনপি নেতাকে কারণ দর্শনোর নোটিশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৩৮২ বার পড়া হয়েছে

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়েজিত প্রোগ্রামে উপস্থিত থাকা এবং ছবি তুলে নিজের ফেইজবুকে পোষ্ট করায় নোয়াখালীর হাতিয়া পৌর বিএনপির সভাপতি কাজি আব্দুর রহিমকে কারন দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।
বুধবার রাতে জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট আবদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই নোটিশ দেওয়া হয়। কাজি আবদুর রহিমের প্রতি লেখা নোটিশে দলীয় শৃংখলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকার কথা উল্লেখ করা হয়। এই বিষয়ে আগামী ৭ দিনের মধ্যে জেলা বিএনপির কাছে জবাব দেওয়ার জন্য বলা হয়।
কাজী আবদুর রহিম হাতিয়া পৌরসভা বিএনপির সভাপতি। তিনি হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক।
হাতিয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক প্রকৌশলী তানভির উদ্দিন রাজিব জানান, কাজী আবদুর রহিম মাদ্রাসায় চাকরি করেন। সে ক্ষেত্রে জাতীয় প্রোগ্রামে উপস্থিত থাকতে পারেন। কিন্তু তিনি সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি নিজের ফেইজবুকে পোষ্ট করে যে ভাবে প্রচার করেছেন তা অত্যান্ত আপত্তিকর। কারন এটি জাতীয় প্রোগ্রামের পাশাপাশি দলীয় প্রোগ্রামও। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি জেলা বিএনপির দৃষ্টিতে আসায় তাকে শোকজ করা হয়েছে।
এদিকে কাজী আবুদর রহিমের পোষ্টকরা সেই ছবি গুলো তার ফেইজবুকে এখন আর পাওয়া যাচ্ছে না। তিনি তা মুচে পেলেছেন। তবে বিএনপি নেতা কর্মীরা স্কিনসর্ট করে সেই ছবি সোশাল মিডিয়ায় দিয়ে তার বিরুদ্বে ব্যবস্থা নেওয়ার জন্য উর্দ্বতনের কাছে আবেদন করছেন।
এই বিষয়ে কাজী আবদুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি একটি মাদ্রাসায় চাকরি করি। এটি একটি জাতীয় প্রোগ্রাম। তাতে আমি উপস্থিত থাকতেই পারি। তাছাড়া জাতীয় নেতাদের (বঙ্গবন্ধু ও জিয়াউর রহমান) ছোট করে দেখার কোন সূযোগ নেই। জাতীর জনকের কথা বাদ দিলে এই দেশের ইতিহাস হয় না।
এই বিষয়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, বিষয়টি আমাদের দৃষ্টিতে এসেছে। কাজী আবদুর রহিমকে ৭ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব পেলে দলের সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট