1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

জালিয়ারদ্বীপে ১ লাখ ইয়াবাসহ দুইজন আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২২৫ বার পড়া হয়েছে

আব্দুস সালাম, টেকনাফ:
টেকনাফের দমদমিয়া জালিয়ারদ্বীপ এলাকা থেকে ১ লক্ষ ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তারা হলেন, টেকনাফ হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর জাদিমুরা ক্যাম্পের ব্লক নং বি/৫ এর বাসিন্দা মৃত আলমের ছেলে একরাম মোল্লা(২২) এবং হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড দমদমিয়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোঃ ইউনুস (২০)। বুধবার (২ আগস্ট) রাতে তাদের আটক করা হয়।

টেকনাফে ২বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ জালিয়ারদ্বীপ এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে পারে।

এমন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপি’র ২টি চোরাচালান প্রতিরোধী টহলদল বর্ণিত স্থানে গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা টহলদল ২ জন ব্যক্তিকে সাঁতার দিয়ে নাফনদী সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়ারদ্বীপের উত্তর মাথায় আসতে দেখে। কিছুক্ষণ পর উক্ত ব্যক্তিদেরকে দ্বীপে উঠতে দেখা মাত্রই বিজিবি টহলদল তাদেরকে ধাওয়া করলে তারা দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় টহলদল তাদেরকে চারদিক থেকে ঘেরাও করে একরাম মোল্লা ও মোঃ ইউনুস নামে দুইজন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বিজিবি টহলদল উক্ত পাচারকারীদের বহনকৃত দু’টি পোটলার ভেতর থেকে ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

তিনি আরো জানান, আটককৃত পাচারকারীদেরকে জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট