1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

টেকনাফে অপহরণের ৮ দিন পর পাহাড় থেকে দুই রোহিঙ্গা যুবক উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৩৩৬ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি ।

কক্সবাজারের টেকনাফে অপহরণের ৮ দিনের মাথায় রোহিঙ্গা দুই যুবককে পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ জুন) সকাল ৭টার দিকে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের পেছনে পাহাড়ের ভেতর থেকে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এমনটি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের উপ অধিনায়ক পুলিশ সুপার মো. জামাল পাশা।

উদ্ধার যুবকরা হলো টেকনাফ শালবাগান ২৬ নম্বর ক্যাম্প ব্লক-এ/৫ এর সলিমুল্লাহের ছেলে মোহাম্মদ ইলিয়াস (২৩) ও একই ব্লকের মোহাম্মদ আলমের ছেলে রবি আলম (২৬)।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক পুলিশ সুপার জামাল পাশা জানান, গত শুক্রবার (২৩ জুন) রাত ৮টার দিকে রোহিঙ্গা শরণার্থী ক্যাস্প-২৬ শালবাগান এ/০৭ ব্লকের পানের দোকানের সামনে থেকে অজ্ঞাত ৮/১০ জন অস্ত্রধারী সন্ত্রাসী এ/০৫ ব্লকের দুইজন রোহিঙ্গাকে অপহরণ করে ক্যাম্পের পশ্চিম পাশে গহীন পাহাড়ে নিয়ে যায়।

পরবর্তীতে শালবাগান এপিবিএন পুলিশ সম্ভাব্য সকল জায়গায় বিশেষ অভিযান চালিয়ে এপিবিএনের আভিযানিক তৎপরতায় উদ্ধার অভিযান অব্যাহত থাকা অবস্থায় ৩০ জুন সকাল ৭টারদিকে অপহরণকারীরা ভিকটিমদের শালবাগান ক্যাম্পের এ/০৯ ব্লকের কাটাতার বেষ্টনীর বাইরের পাহাড়ের পাদদেশে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এ সংবাদ পেয়ে শালবাগান এপিবিএন পুলিশ ভিকটিমদের উদ্ধার করে ফ্রেন্ডশিপ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ভিকটিমদের তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয় বলে তিনি জানান।

উল্লেখ্য, টেকনাফে বিগত ৭ মাসে ৮৫ জনের অধিক লোক অপহরণের শিকার হয়েছে। প্রত্যেক ভিকটিম অপহরণকারীদের মোটা অংকের মুক্তিপণের টাকা দিয়ে ফেরত আসে। মুক্তিপণের টাকা দিতে না পারায় টমটম (ইজিবাইক) চালকসহ ৪ জনকে অপহরণকারীরা খুন করে। এদের মাঝে একদিনেই কক্সবাজারের তিনজনকে খুন করা হয়। এর মাঝেই সোমবার সকালে এ লাশটি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে হত্যার শিকারের সংখ্যা আরও একজন বাড়লো।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট