1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

টেকনাফে এনজিও গাড়িতে ১ লক্ষাধিক ইয়াবাসহ চালক আটক, গাড়ি জব্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৪৩৮ বার পড়া হয়েছে

 

টেকনাফ প্রতিনিধি |

টেকনাফে এনজিও সংস্থা কর্তৃক ব্যবহৃত একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ১ লাখ ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের একটি টিম। এসময় মো. শাহেদ (১৯) নামের গাড়ির চালককে আটক করা হয়। সে উখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শিকদারবিল এলাকার শাহ আলমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ জুন) রাত সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত টেকনাফ পৌরসভাস্থ টেকনাফ প্রধান সড়কের কে কে পাড়ার বাদশা ভাত ঘরের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি এসি মিনিবাসের সাইড বডিতে বিশেষ কায়দায় লুকায়িত ১ লাখ ১৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। মাদক বহন ও পাচারের দায়ে ওই গাড়ির চালক শাহেদকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, গাড়িতে প্রাপ্ত কিছু ডকুমেন্টস থেকে ধারণা করা হয় এটি কুইকার পাসপোর্ট এন্ড লজিস্টিক নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করে থাকেন। তবে ব্যবসার সাথে কে বা কারা জড়িত এ বিষয়ে তদন্ত করতে হবে। তবে এই মাদক পাচারের সাথে জড়িত অন্যান্য সিন্ডিকেট সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের কর্মকর্তারা মামলাটি তদন্ত করবেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট