1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

টেকনাফে জোয়ারের পানিতে ভেসে এলো নারী-পুরুষের লাশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২৯০ বার পড়া হয়েছে
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি |

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে সেন্টমার্টিন দ্বীপের জেটিঘাটের হুলবুনিয়া থেকে লাশ দু’টি উদ্ধার করে পুলিশ।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, শুক্রবার সকাল ৮টার দিকে সেন্টমার্টিন দ্বীপের জেটিঘাট হতে আনুমানিক ৪ কিলোমিটার দক্ষিণে হুলবুনিয়া এলাকায় সমুদ্র সৈকতে দু’টি অর্ধগলিত অজ্ঞাত লাশ জোয়ারের পানিতে ভেসে আসে।এ ঘটনাটি জানার পর স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশের একটি টিম লাশ দু’টি উদ্ধার করে।

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির এসআই নূর-এ আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার বেলা ১১টার দিকে দ্বীপের সমুদ্র সৈকত থেকে দু’টি অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।তবে তাৎক্ষণিক তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ মধ্যে হতে পারে।

এসআই জানান, লাশ দু’টির সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট