1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

টেকনাফে ডিএনসির অভিযানে ৭ হাজার ইয়াবাসহ আটক-১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৪২৫ বার পড়া হয়েছে

আব্দুস সালাম, টেকনাফ |
কক্সবাজারের টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর বিশেষ জোনের সদস্যরা অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. লিটু হোসেন প্রকাশ এনাম (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে । রবিবার রাতে টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া নিজ বসত বাড়ি থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।আটক মো. লিটু হোসেন ওই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃসিরাজুল মোস্তফা মুকুল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া মো.লিটু হোসেন প্রকাশ এনামের বসত-বাড়িতে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। তিনি আরো জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে বলে জানা যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের সদস্য বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট