1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ২৬৬ বার পড়া হয়েছে

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

টেকনাফের হ্নীলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ জুনায়েদ (১৩) নামক এক কিশোর প্রাণ হারিয়েছে। শনিবার ১ জুলাই সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। মৃত্যুবরণ করা মোহাম্মদ জুনায়েদ এর চাচা মোহাম্মদ আমির এ তথ্য জানিয়েছেন।

হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাফমুড়া পাড়ার বাসিন্দা নুরুল ইসলাম ও আনোয়ারা বেগমের পুত্র মোহাম্মদ জুনায়েদ শনিবার সকালে নাফ নদীর পাড়ে বন্ধুদের সাথে ফুটবল খেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চৌধুরী পাড়া ব্রিজের আগে বিদ্যুতের খুঁটির সাথে লাগানো আর্থিং তার ধরে রাস্তা পার হওয়ায় সময় মোহাম্মদ জুনায়েদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়। সেখান থেকে মোহাম্মদ জুনায়েদকে উদ্ধার করে স্থানীয় আইওএম হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মোহাম্মদ জুনায়েদ হ্নীলা সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। মোহাম্মদ জুনায়েদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাবার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট