1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

টেকনাফে বিপুল পরিমাণ বিয়ার, সুপারি ও মসলা জব্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৪৪৪ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি |

কক্সবাজারের টেকনাফের নাফনদীতে অভিযান চালিয়ে ৫২২ ক্যান বিয়ার, ৫ বস্তা সুপারি এবং ৯৫ বোতল পান মসলা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। বৃহস্পতিবার (১৩ জুলাই) বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. এসএম তাহসিন রহমান (বিএন) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন নাফনদী সংলগ্ন নাইট্যংপাড়া প্যারাবন এলাকা দিয়ে মাদকদ্রব্য পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক কিছু ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যায়। এসময় কোস্টগার্ড সদস্যরা নদী থেকে তাদেরকে থামার সংকেত দেয়। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা দ্রুত প্যারাবনের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা নদী সংলগ্ন প্যারাবনে অভিযান চালিয়ে ১১টি বস্তা উদ্ধার করে এবং বস্তাগুলো তল্লাশি করে ৫ বস্তা থেকে ৫২২ ক্যান আন্দামান গোল্ড বিয়ার, ৫ বস্তা শুল্কবিহীন অবৈধ সুপারি এবং ১ বস্তায় শুল্কবিহীন অবৈধ ৯৫ বোতল পান মসলা জব্দ করতে সক্ষম হয়। উক্ত স্থানে কোন পাচারকারী না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, জব্দকৃত বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। সুপারি এবং পান মসলা টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট