1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

টেকনাফে সাড়ে ১৫ কোটি টাকার মাদকসহ মিয়ানমার নাগরিক আটক, নৌকা জব্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৩১৯ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি |

টেকনাফে সাড়ে ১৫ কোটি টাকার ৩ কেজি ১৬১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় একটি কাঠের জব্দ করা হয়েছে। অবৈধ মাদক পাচারের দায়ে একজনকে আটক করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এতথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২০ জুন) গোপন সংবাদে ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীন সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ জিন্নাহখাল দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে এদেশে আসতে পারে।

এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং সাবরাং বিওপি থেকে দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল ওই স্থানে বেড়ীবাঁধের আঁড় নিয়ে একটি দল কৌশলগত অবস্থান গ্রহণ করে এবং অপর একটি টহলদল নাফ নদীতে নৌ টহলরত অবস্থায় থাকে। রাত গভীর হলে টহলদল তিনজন ব্যক্তিকে একটি কাঠের নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ২০০ গজ এদেশের সীমান্তে জিন্নাহখালের দিকে আসতে দেখে। এসময় নৌ টহলদল এক চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয় এবং অপর দুই চোরাকারবারি নৌকা থেকে লাফিয়ে সাঁতার দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে তল্লাশি করে নৌকার পাটাতনের নীচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় কালো পলিব্যাগে মোড়ানো একটি পুটলা থেকে ৩ কেজি ১৬১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করতে সক্ষম হয়। এছাড়াও অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে কাঠের নৌকাটিও জব্দ করা হয়। আটককৃত পাচারকারী হচ্ছে মিয়ানমারের মংডুর সুধাপাড়ার মৃত জহির আহমেদের ছেলে মো. নুরুন্নবী (২৭)। তাকে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস এবং কাঠের নৌকাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিজিবির ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট