1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

টেকনাফ সৈকতে মিলল নারীর লাশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২৭৪ বার পড়া হয়েছে
পাহাড়ের কথা  ডেস্ক |

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ-সংলগ্ন সমুদ্রসৈকত থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তবে পরিচয় জানা যায়নি।

বুধবার সকাল ১০টার দিকে টেকনাফের সাবরাং মুণ্ডার ডেইল নৌকার ঘাটসংলগ্ন সমুদ্রসৈকতে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। তাদের দেয়া খবরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা ধারণা করছেন, ওই নারী হয়তো রোহিঙ্গা, ট্রলারযোগে মালয়েশিয়া বা কোথাও যাচ্ছিলেন, সেখানে কোনো দুর্ঘটনার কারণে তাকে সাগর ফেলে দেয়া হয়েছে। পরে জোয়ারের পানির সঙ্গে তার মরদেহ ভেসে আসে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম দৈনিক বাংলাকে বলেন, ‘সকালে সাগরে মরদেহ ভেসে আসার খবরে আমরা ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করি। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। এলাকাবাসী জানান, তিনি কোনো দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন। আমরা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করার জন্য সিআইডিকে মরদেহ হস্তান্তর করছি। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাব।’ সূত্র- দৈনিক বাংলা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট