1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

টেকনাফ হোয়াইক্যংয়ে ২২০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারিকে আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৩৪২ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি |

কক্সবাজার টেকনাফ হোয়াইক্যংয়ে ২২০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার ১১টা ৩০ মিনিটের সময় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের হোয়াইক্যং হাইওয়ে থানার এসআই মো. সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ একটি ইজি বাইক (মিনি টমটম) ও চালককে আটক করে।

আটককৃত টমটম তল্লাশি করে চালকের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্কচ টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। স্বাক্ষীদের উপস্থিতিতে ১১টি জিপার ব্যাগ খুলে প্রতিটিতে ২০০ পিস করে মোট ২২০০ (দুই হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ পরিবহনের কাজে ব্যবহৃত টমটম জব্দ করা হয়।
অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে টমটম চালককেও গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে ওই টমটম চালকের নাম মো. ইউনুস আলী (৩৪), পিতা- রুস্তম আলী, উলুচামারী, ওয়ার্ড নং ৬, হ্নীলা ইউপি, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার বলে জানায়।

জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ছয় লক্ষ ষাট হাজার টাকা এবং টমটম এর মূল্য অনুমান এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা। এ বিষয়ে টেকনাফ থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট