1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

ডুলাহাজারায় প্রায় ৫০ হাজার ঘনফুট জমাট বালুর স্তুপ বিলিন করে দিল বনবিভাগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২৪২ বার পড়া হয়েছে
চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ
কক্সবাজার উত্তর বনবিভাগের,চকরিয়াস্হ ফাঁসিয়াখালী রেঞ্জের,ডুলাহাজারা সংরক্ষিত বনভূমি থেকে অবৈধ বালু উত্তোলনের মাধ্যমে জমাট করে রেখেছিলেন বালুখেকোরা।স্তুপ করে রাখা বালুগুলো বিলিন বিক্রয় অযোগ্য করে দিল সংশ্লিষ্ট বনবিভাগ।
সোমবার (৮ মে) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ডুলাহাজারা বনবিটের পাগলিরবিল এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়েছে।
অভিযানটি চকরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহাত-উজ-জামান,সঙ্গে ছিলেন কক্সবাজার উত্তর বনবিভাগের সদর এসিএফ ড:প্রান্তোষ চন্দ্র রায়,ফুলছড়ির এসিএফ শীতল পাল ও চকরিয়া থানার ওসি তদন্ত আব্দুল জব্বার সহ পুলিশ এবং ফাঁসিয়াখালী রেঞ্জাধিন ও ফুলছড়ি রেঞ্জাধিন সংশ্লিষ্ট বিটকর্মকর্তা সহ স্টাফগণ অংশ নেন।
অভিযানের বিষয়ে ডুলাহাজারা বনবিট কর্মকর্তা অবনি কুমার রায় জানান,গেল ২০২২ সনে ডুলাহাজারা স্হানীয় প্রভাবশালী বালু সিন্ডিকেটের,বালু খেকোরা বনভূমির উপর দিয়ে প্রবাহিত পাগলিরবিল ছড়া থেকে অবৈধভাবে বালু করে-করে বনাঞ্চলের মাটি কেটে ছড়ার পানিতে ফেলে,শ্যালু মেশিনের মাধ্যমে তারা বালু উত্তোলন করছিল।তাদের উত্তোলনকৃত বালু সরবরাহের জন্য বনভূমির বিভিন্ন স্হানে বালু জমাট করে রেখেছিল।যান বনবিভাগ উপজেলা প্রশাসনের সহযোগিতায় জব্দ করেছিল।এখন জব্দকৃত বালুগুলো রাতের আধারে বালুখেকোরা নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠে।তাই ডিএফও মহোদয়ের নির্দেশে উপজেলা প্রশাসন,থানার পুলিশের সহযোগিতায় সদর এসিএফ,ফুলছড়ির এসিএফ মহোদয়ের সার্বিক সহযোগিতায় ফাঁসিয়াখালী,ফুলছড়ি রেঞ্জাধিন বিটকর্মকর্তা সহ স্টাফগণের সহযোগিতায় পাগলিরবিলের জমা রাখা প্রায় ৫০ হাজার ঘনফুট বালুর স্তুপ বিলিনের মাধ্যমে বিক্রয় অযোগ্য করে দেওয়া হয়েছে।ভবিষ্যৎকে আর কেউ অবৈধভাবে বালু উত্তোলন কিংবা জমানোর চেষ্টা করলে,তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট