1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

ঢাকা থেকে অপহৃত স্কুল ছাত্রী কক্সবাজারে উদ্ধার, গ্রেফতার ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৪৮০ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি|

রাজধানী ঢাকার অপহৃত এক স্কুল ছাত্রীকে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় অপহরণকারীকেও গ্রেফতার করা হয়েছে। ২৬ মার্চ, রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান। গ্রেফতারকৃত মো. নাজমুল হাসান (২৭) কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জামাল হোসেনের ছেলে।

সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান জানিয়েছেন, গত ২১ মার্চ রাজধানী ঢাকার শাহআলী থানা এলাকা থেকে এক ছাত্রী অপহৃত হয়। এ ঘটনায় অপহৃতের বড় বোন বাদি হয়ে ২৫ মার্চ সকালে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেন। যেখানে পূর্বপরিকল্পিতভাবে মো. নাজমুল হাসান সহ অজ্ঞাতনামা অপহরণকারীদের সহযোগীতায় ভিকটিমকে অপহরণ করে কক্সবাজার নিয়ে যায়। পরবর্তীতে নাজমুল হাসান তার ব্যক্তিগত নম্বর থেকে ভিকটিমের পরিবারের নিকট ফোন করে অপহরণের কথা স্বীকার করে এবং মুক্তিপণ বাবদ ৫০ হাজার টাকা দাবী করার কথা বলা হয়। এরপর র‌্যাব ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
এর সূত্র ধরে শনিবার ২৫ মার্চ রাতে কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোন এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে। অপহরণকারী মো. নাজমুল হাসানকে গ্রেফতার করা হয়। অপহৃত স্কুল ছাত্রী এবং গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট