1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

ঢাকা মিরপুরে শুরু হলো দু’দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৩৫৩ বার পড়া হয়েছে
পাহাড়ের কথা  ডেস্ক |

ঢাকার মিরপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী অ্যাডভান্স কারাতে প্রশিক্ষণ ক্যাম্প-২০২৩| শুক্রবার (২ জুন) সকালে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ সোতোকান অ্যাসোসিয়েশনের বাংলাদেশ ব্রাঞ্চের সভাপতি ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদের সেরা সংগঠক হিসেবে প্রধানমন্ত্রীর পুরস্কারপ্রাপ্ত ক্য শৈ হ্লা ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু, সহ-সভাপতি ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়না চৌধুরী প্রমুখ। এবারে বাংলাদেশ সোতোকান অ্যাসোসিয়েশনের প্রায় ৩৫০ জন সদস্য এ প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিয়েছেন।

এবারের ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ঐতিহ্যবাহী কারাতে সমিতি’র চেয়ারম্যান ও প্রধান প্রশিক্ষক মাহমুদ বামবুয়ানি।

বাংলাদেশ সোতোকান অ্যাসোসিয়েশনের বাংলাদেশ ব্রাঞ্চের সভাপতি ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা বলেন, সারাদেশ থেকে প্রায় ৩৫০ জন এবার প্রশিক্ষণ নিচ্ছেন। দুইদিনব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সূত্র-পাহাড়বার্তা ডটকম

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট