1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
লামা উপজেলা শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

তিন পার্বত্য জেলায় অবৈধ ইটাভাটা বন্ধে ৩ ডিসিকে আইনি নোটিশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৩১০ বার পড়া হয়েছে

পাহাড়ের  কথা ডেস্ক  ।

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলায় অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ৭২ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে তিন জেলা প্রশাসককে (ডিসি) আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে সোমবার এ নোটিশ পাঠান জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। এ সময়ের মধ্যে পদক্ষেপ না নেয়া হলে ডিসিদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন অনুসারে ব্যবস্থা চেয়ে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি।

আইনজীবী মনজিল মোরসেদ জানান, পার্বত্য চট্টগ্রামের ওই তিন জেলার বিভিন্ন ইটভাটার মালিক রিট পিটিশন দায়ের করলে শুনানি শেষে হাইকোর্ট বিভাগ গত ১৬ ফেব্রুয়ারি রিট পিটিশন খারিজ করে দেন। পরবর্তী সময়ে ইটভাটা মালিকরা আপিল বিভাগে দুটি আপিল দায়ের করলে আপিল নিষ্পত্তি করে রায় দেন এবং চেম্বার কোর্টের দেয়া স্থিতাবস্থা তুলে দেন। স্থিতাবস্থা তুলে দেয়ার পরও ইটভাটা মালিকরা প্রশাসনের সামনে লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা করে যাচ্ছেন।

এ আইনজীবী বলেন, ‘অবৈধ ইটভাটা বন্ধে আদালতের নির্দেশনা থাকার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না, সে কারণে পার্বত্য চট্টগ্রামের পরিবেশ ধ্বংস হচ্ছে। অন্যদিকে এইচআরপিবির করা জনস্বার্থের মামলায় অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা রয়েছে। মন্ত্রিপরিষদ সচিব এক নির্দেশনায় সব জেলা প্রশাসকদের অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। সে বিবেচনায় পার্বত্য চট্টগ্রামের ৩ জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে রাঙামাটির জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান, খাগড়াছড়ির ডিসি মো.সহিদুজ্জামান এবং বান্দরবানের ডিসি ইয়াছমিন পারভীন তিবরীজিকে ৭২ ঘণ্টার মধ্যে নিজ নিজ জেলায় ইটভাটার কার্যক্রম বন্ধে পদক্ষেপ গ্রহণ করার নোটিশ পাঠানো হয়েছে।’ সূত্র- দৈনিক বাংলা

 

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট