1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

‘তিন পার্বত্য জেলায় ২০ লাখ চারা বিতরণের ঘোষণা’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি |

কৃষি মন্ত্রী কৃষিবিদ ড. মো. আব্দুর রাজ্জাক, এমপি বলেন, পার্বত্য এ জেলায় বৈচিত্র্যময় সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে বাস্তবে কাজে লাগিয়ে আমরা এখানকার উৎপাদিত কাজু বাদাম, কফি, আনারস, আমসহ বিভিন্ন ফল-ফলাদি বাইরে রপ্তানি করবো। সোনার বাংলাদেশ হিসেবে গড়তে হলে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।  বুধবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় খাগড়াছড়ির ভাইবোনছড়ার মিলেনিয়াম হাইস্কুল মাঠে কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও কৃষক সম্মেলনে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। কৃষিমন্ত্রী তিন পার্বত্য জেলায় কৃষকদের মাঝে ২০ লাখ চারা বিতরণের করার ঘোষণা দেন।

খাগড়াছড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থাপিত কাজুবাদাম ও কফি প্রদর্শনী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন অন্যান্য প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও কৃষক সমাবেশ উপলক্ষে মিলেনিয়াম ভাইবোনছড়া উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে কৃষিমন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি; খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, এমপি; ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি; সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী (অপু), জেলা প্রসাশক মো. সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার নাইমুল হক,
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট