1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৫১১ বার পড়া হয়েছে

 

থানচি প্রতিনিধি |

 

বান্দরবানে থানচি উপজেলা বলিপাড়া ইউনিয়নের বলিপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী ৫৭ দোকানের মালিকদের পাশে দাড়ালেন বান্দরবান জেলা পরিষদ ও বিজিবি। ক্ষতিগ্রস্ত ৫৭ দোকানের মালিকদের প্রতি জনকে নগদ বিজিবি পক্ষে ৫ হাজার ও পার্বত্য মন্ত্রনালয়ের পক্ষে ৫ হাজার মোট ১০ হাজার টাকা, ২ বান করে রঙিন ঢেউটিন, এক বস্তা চাল, ডাল, তৈল, লবন ইত্যাদি ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেয়া হয় । পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের পরিস্থিতির মোকাবেলা (জিআর) খাত, জেলা রেড ক্রিসেন্ট ইউনিট যৌথ অর্থায়নে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৮ সহযোগিতায় ছিলেন। শুক্রবার (২৪ মার্চ) বিজিবি ব্যাটালিয়ানের হেডকোয়াটারের প্রাঙ্গনে এই ত্রান সামগ্রী বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় বিজিবি ব্যাটালিয়ানের হেডকোয়াটারের প্রাঙ্গনের ত্রান সামগ্রী বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বান্দরবান জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরী, জেলা আওয়ামী লীগের নেতা গাব্রিয়াল ত্রিপুরা সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বর্ডা গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ – উল- আলম পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহা. আবুল মনসুর, বান্দরবান জেলা রেড ক্রিসেন্ট ইউনিটে সাধারন সম্পাদক অমল কান্তি দাশ, নারী ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমা প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম পিএসসি সাংবাদিকদের বলেন, অনাকাঙ্খিত দুর্ঘটনায় সকলেরই পরিবারের জন্য আয় রোজগারের সব সম্বল হারিয়েছেন, হারানো যন্ত্রনা ও হারানো দ্রব্য আর ফিরে দেয়া সম্ভব নয় কিন্তু আপনাদের এ কষ্টের সময় পাশে আছি।

তিনি আরও বলেন, বিজিবি সীমান্তের আইন শৃংঙ্খলা রক্ষার পাশাপাশি মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। অগ্নিকাণ্ডের মত দুর্যোগের দিনে আপনাদের পাশে এসে দাঁড়িয়ে এক সাথে মোকাবেলা করছি। একইভাবে আপনাদের সহযোগিতা করছি, পরবর্তীতে আরো সহযোগিতা করে যাবো। প্রশাসন, আইন শৃংঙ্খলার রক্ষাকারী বাহিনী ও সরকারের উপর আস্থা রাখুন ক্রমান্বয়ে উঠে দাঁড়াতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট