1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

থানচিতে বাড়ছে ম্যালেরিয়ার প্রকোপ: আরও এক শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২৫৭ বার পড়া হয়েছে

থানচি প্রতিনিধি |

বান্দরবান থানচিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে লেংরাই ম্রো নামে নয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।  সোমবার (১০ জুলাই) দুপুরে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে মারা যায় শিশুটি। এর আগেই ম্যালেরিয়া আক্রান্ত হয়ে ২ জনসহ মোট তিন জন মারা গেছে। মৃত লেংরাই ম্রো(৯) থানচি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে কাইথাং ম্রো পাড়া ইংয়েন ম্রো’র ছেলে।

কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান জানান, শিশুটিকে কয়েকদিন আগেই স্বাস্থ্যকর্মী বাড়িতে ম্যালেরিয়া চিকিৎসা দিয়েছিল কিন্তু শিশুটি বাবা-মা অসুস্থ হওয়ায় অন্য বাড়িতে রেখে গিয়েছিল, সে সময় ম্যালেরিয়া ডোজ পরিপূর্ন খাওয়ানো যায় নি, সে জন্য শিশুটি মারা গেছে।

জানা যায়, বর্ষাকাল শুরুর আগেই বান্দরবানের থানচির দুর্গম এলাকায় দেখা দিয়েছে ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব। নানা প্রতিকূলতায় রোগীরা পাচ্ছেন না জরুরি চিকিৎসা সেবা ও ওষুধ। দুর্গম এলাকায় যাতায়াত ব্যবস্থা সহজ না হওয়ায় ও মোবাইলের নেটওয়ার্ক না থাকায় প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন এই এলাকাগুলো। তবে তাদের মধ্যে বেশ কয়েকজন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন জানায়, বর্ষায় মশার উপদ্রব বেড়ে যাওয়ায় মশার কামড়ে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এদিকে উপজেলার ৪টি ইউনিয়নের মোট ৬৬টি পাহাড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি গ্রামকে ম্যালেরিয়া জোন হিসবে চিহ্নিত করা হয়েছে।

থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ জানান, গত এক সপ্তাহে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ৪০ জন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। অনেকে সুস্থ হয়ে বাড়িতে ফেরত চলে গেছে আর বাকিদের চিকিৎসা চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট