1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

থানচিতে বিজিবি’র নগদ অর্থ ও ঢেউটিন পেল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৪৩৪ বার পড়া হয়েছে

 

থানচি প্রতিনিধি |

বান্দরবানে থানচি উপজেলা সদর ইউনিয়নের এক মাত্র বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী ৫৫ দোকানের মালিকরা পেল বান্দরবান জেলা পরিষদ ও বিজিবির সহযোগিতা । বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানের মালিকদের নগদ অর্থ ও ঢেউটিন সহায়তা বিতরণ করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিস্থিতির মোকাবেলা ( জিআর) খাতে অর্থায়নের বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৮ ব্যাটালিয়ানের যৌথ আয়োজনে এক আলোচনা সভা বিজিবি চেক পোস্টের হল রুমে অনুষ্ঠিত হয়। ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের নেতা শৈসাচিং মারমা সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বর্ডা গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৮ ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর ফা-মীম আদনান।  বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারী ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, বাজার পরিচালনা কমিটি সভাপতি খামলাই ম্রো, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সাবেক সভাপতি স্বপন কুমার বিশ্বাস, সম্পাদক জয়নাল আবেদীন, আওয়ামী লীগের নেতা মালিরাং ত্রিপুরা, মো. মোহসিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহা. আবুল মনসুর জানান, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের আপদকালীন থোক বরাদ্ধ থেকে প্রতিটি ক্ষতিগ্রস্ত দোকানের মালিকদেরকে নগদ ৩ হাজার টাকা ও ২টি করে কম্বল সহযোগিতা করা হয়েছে ।

আলোচনা সভা শেষে প্রতিক্ষতিগ্রস্ত দোকানদারকে ৩৮ ব্যাটালিয়ান পক্ষে ২ হাজার, জেলা পরিষদ পক্ষে ৫ হাজারসহ মোট ৭ হাজার টাকা নগদ, ও দুই বান্ডিল করে ঢেউটিন সহযোগিতা প্রদান করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (২২ মার্চ ) বলিপাড়া বাজার ও একই সাথে ২৫ মার্চ শনিবার থানচি বাজার ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দফা দুইটি বাজারের মোট ১১২টি দোকান পুরে ছাই হয়। এতে কমপক্ষে ১০ থেকে ১২ কোটি টাকার পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট