1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

থানচিতে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৩৫০ বার পড়া হয়েছে
থানচিতে বিদ্যুতায়িত হয়ে নিহত গফুর
বান্দরবান প্রতিনিধি |

বান্দরবান জেলার থানচি উপজেলায় বিদ্যুৎতের তারে জড়িয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরেে উপাজেলার মৈত্রী শিশু সদনে এ দূর্ঘটনা ঘটনা ঘটে। নিহত শ্রমিক আলীকদম উপজেলার সদর ইউনিয়নের পানবাজার এলাকার বাসিন্দা সৈয়দ নুরের ছেলে আবদুল গফুর (৪৬)।

নির্মাণ শ্রমিকেরা জানান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৪০ লক্ষ টাকার ব্যয়ের মৈত্রী শিশু সদনের ছাত্রীনিবাস ভবন নির্মানের কাজ চলছিল। বাস্তবায়ন কাজের ঠিকাদার আলিকদমের নয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা ফোগ্য মারমা। তিনি বৃহস্পতিবার সকালে ভবনের নির্মাণ কাজের জন্য দুই গাড়ি বালি পাঠায়। মৈত্রী শিশু সদনটি পাহাড়ের উপর হওয়ায় নিচ থেকে বালি বস্তায় ভরে উঠা-নামার জন্য চার জন শ্রমিক আলিকদম থেকে যান। বস্তায় করে বালি তোলার সময় ক্লান্ত হয়ে রাস্তার পার্শ্বে থাকা বিদ্যুৎতের খুঁটির টানা তারে স্পৃষ্ট হয়। পরে সঙ্গীয় শ্রমিকরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক গফুরকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে থানচি থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. ইমদাদুল হক বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট