1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

থানচিতে ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ২৯২ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি |

বান্দবানের থানচি উপজেলার দুই ইউনিয়ন— রেমাক্রী ও তিন্দুতে পর্যটকদের ভ্রমণে জারি করা নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। মঙ্গলবার থেকেই এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মুনসুর বলেন, ‘মঙ্গলবার থেকেই পর্যটকরা থানচি উপজেলায় ভ্রমণ করতে পারবেন। তবে প্রশাসনের অনুমতিবিহীন স্থানে ভ্রমণ করা থেকে বিরত থাকতে হবে।’

তিনি জানান, টানা ভারী বর্ষণের কারণে সাঙ্গু নদীতে পানি বেড়ে যাওয়ায় স্থানীয় ও দেশী-বিদেশি পর্যটকদের থানচির দুই ইউনিয়নে ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। বর্তমানে সাঙ্গু নদীর পানি স্বাভাবিক হওয়াতে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

ইউএনও বলেন, ‘পর্যটকরা থানচি থেকে রেমাক্রী পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। তবে নাফাকুম, আমিয়াকুম, সাতভাই কুমসহ অনান্য পর্যটন স্পট ভ্রমণে প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে।’

এদিকে বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ এখন বিছিন্ন রয়েছে। চিম্বুক পোড়া পাড়া এলাকায় ভারী বৃষ্টিতে প্রায় ১০ একরের মতো এলাকা সড়কে ধসে পড়ে। এছাড়াও সড়ক জুড়ে বিভিন্ন এলাকায় রয়েছে ছোট-খাট খানাখন্দ ও ধসে পড়া মাটি। তবে বিকল্প হিসেবে পাহাড় কেটে সড়ক তৈরি করা হবে বলে জানা গেছে।

চিম্বুক সেনাবাহিনী ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের ওয়ারেন্ট অফিসার রাহুল হাসান পার্থ বলেন, ‘সড়কজুড়ে পাহাড় ধসে পড়া মাটি চিম্বুক পোড়া পর্যন্ত অপসারণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের দুটি সেনা টিম এই মুহূর্তে রুমা ও থানচি সড়কের মাটি অপসারণের কাজ করে যাচ্ছে। আগামীকাল থানচির চিম্বুক পোড়া পাড়া এলাকায় সড়ক বিকল্প হিসেবে পাহাড় কাটিং করা হবে। এরপর সড়ক তৈরি করে দ্রুত যাতায়াতের ব্যবস্থা করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট