1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

থানচিতে ১০ দফা দাবীতে সাচিংপ্রু জেরীর নেতৃত্বে বিএনপি’র অবস্থান কর্মসূচী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৪১৪ বার পড়া হয়েছে

থানচি প্রতিনিধি |

বিএনপির কেন্দ্রীয় নির্দেশে সারাদেশের ন্যায় বান্দরবান জেলার থানচি উপজেলায়ও বিএনপির উদ্যোগে আজ শনিবার  দুপুর আড়াইটার দিকে থানচি বাজার প্রাঙ্গনে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। এতে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো। বিএনপি সদর ইউনিয়ন সভাপতি আবু নোমান এর সঞ্চালনায় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সাবেক সাংসদ সাচিং প্রু জেরি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বান্দরবান জেলা মহিলা দলের সহ সভাপতি উম্মে কুলসুম লিনা সুলতানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, উপজেলা যুব দলের আহবায়ক মংসিংহাই মারমা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাকুড়াম ত্রিপুরা, যুবদল রেমাক্রি ইউনিয়ন সভাপতি আছো মং মারমা, তিন্দু ইউনিয়ন সভাপতি শৈবা থোয়াই মারমা, ছাত্রদলের যুগ্ম আহবায়ক চংলক ম্রো প্রমূখ।

এসময় প্রধান অতিথি সাচিংপ্রু জেরী বলেন, সরকার পতনের ঐক্যবদ্ধ আন্দোলনের যোগ দিন সফল করুন। থানচিবাসীকে আহবান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে একটি কঠিন সময় পার করছে, আমরা একটি ক্রান্তিকাল অতিবাহিত করছি। বর্তমান আওয়ামী লীগ সরকার ১৯৭৫ সালে একবার গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছিল, আবারো ক্ষমতায় এসে এক যুগ ধরে তারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করে একটি স্বৈরাচার রাষ্ট্রে পরিণত করেছে।

বিএনপি নেতাকর্মীদের সু-সংগঠিত আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে আগামী ২০২৩ সালের মধ্যে হারিয়ে যাওয়া সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনা হবে। এ জন্য তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অবস্থান কর্মসূচীতে বিভিন্ন প্লে কার্ড, লিফলেট, ব্যানার হাতে নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতা কর্মী অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট