1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82

মো. নুরুল করিম আরমান |
সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে বান্দরবান জেলার থানচি উপজেলার দুর্গম পাহাড়ি রেমাক্রি ইউনিয়নের বুলুপাড়ায় বর্ডার গার্ড বাংলাদে ‘র (বিজিবি) অর্থায়নে একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়েছে। এতে প্রায় ৭০-৮০ জন শিক্ষাবঞ্চিত কোমলমতি শিশু লেখাপড়ার সুযোগ পাবে। ২ ডিসেম্বর মঙ্গলবার আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী বিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন পদবীর বিজিবি সদস্যবৃন্দ, স্থানীয় পাড়া কারবারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুধু তায় নয়,উদ্ভোধনকালে বিদ্যালয়ের প্রায় ৪০-৫০ জন শিক্ষার্থীর মাঝে প্রাথমিক শিক্ষার বই, খাতা, কলম, পেন্সিল, রাবার ইত্যাদি শিক্ষা সহায়ক সামগ্রীসহ বিস্কুট ও চকলেটও বিতরণ করেন অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী।

তিনি বলেন, বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের শেষ প্রান্তে অবস্থিত বুলুপাড়ার মতো অতি দুর্গম পার্বত্য এলাকায় বিজিবির এই স্ব-উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা স্থানীয় ৩টি পাড়ায় বসবাসরত প্রায় ৫০টি পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তা করবে। বিজিবি’র এই মহতী সামাজিক উদ্যোগের ফলে স্থানীয় হতদরিদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনযাত্রার মানোন্নয়নের পথ প্রশস্ত হলো।

উল্লেখ্য, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদকদ্রব্য দমনের পাশাপাশি “অপারেশন উত্তরণ” এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে নিয়মিত মানবিক কাজ করে আসছে। বিজিবি বিনামূল্যে চিকিৎসা সেবা, খাদ্য ও বস্ত্র বিতরণ, আর্থিক অনুদান এবং দুর্যোগে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি সুদৃঢ়করণে বলিষ্ঠ ভূমিকা পালন করছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট