1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

থানচির বলিবাজারে আগুনে পুড়ে গেছে ৫৯টি দোকান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৫০২ বার পড়া হয়েছে
থানছি প্রতিনিধি |

বান্দরবান জেলার থানচি উপজেলার বলিবাজারে অগ্নিকান্ডে ৫৯টি দোকান পুড়ে গেছে। এই ঘটনায় প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। বুধবার  সকাল পৌনে ছয়টার দিকে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।

জানা যায়,  বলিবাজারের নীলগিরি হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাজারের ১৫০টি দোকানের মধ্যে ৫৯টি দোকান পুড়ে যায়।

এ বিষয়ে থানচির বলিপাড়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয় অং মার্মা জানায়, অগ্নিকান্ডে বাজারের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এতে ব্যবসায়িরা নি:স্ব হয়ে পড়েছেন।

এদিকে ঘটনার পর থানচি উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইহ্লা মং মার্মা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো: আবুল মনসুরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল মনসুর বলেন,অগ্নিকান্ডের ঘটনায় চার থেকে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের ত্রান সহায়তা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট