1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

দীঘিনালায় ট্রাক ভর্তি ভারতীয় চিনি আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৪২২ বার পড়া হয়েছে

 

খাগড়াছড়ি প্রতিনিধি |

 

 খাগড়াছড়ির দীঘিনালায় এক ট্রাক ভারতীয় চিনি আটক করা হয়েছে। এঘটনায় জড়িত পাচারকারী বাবুধন চাকমা(২৭) এবং ট্রাক চালক মো. জিয়া(৪২) কে আটক করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) রাতে দীঘিনালা জোনের সেনাবাহিনী ট্রাক বোঝাই চিনিসহ তাদের আটক করে।

জানা যায়, সাজেক সীমান্ত এলাকা ভারতের উদয়পুর থেকে গোপনে ১৪০ বস্তা চিনি মিনি ট্রাক বোঝাই করে নিয়ে আসে। রাত ১০টায় দীঘিনালা জোন অতিক্রম করার সময় নিরাপত্তা চেক পোস্টে সন্দেহ হলে গতি রোধ করে। পরে তল্লাশি চালিয়ে গাড়ি ভর্তি এসব চিনি উদ্ধার করা হয়। ট্রাক নম্বর চট্ট মেট্রো ট ১১-৭৫৮৩ । এসময় পাচারকারী বাবুধন চাকমা(২৭) এবং ট্রাক চালক মো. জিয়া(৪২)কে আটক করা হয়। পরে রাতেই ট্রাক বোঝাই চিনি এবং আটককৃতদের দীঘিনালা থানায় সোপর্দ করে।

এব্যাপারে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতি বস্তা ৫০ কেজি হারে ১শত ৪০বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকটি আটক করে দীঘিনালা জোনের সেনাবাহিনী। এসময় ট্রাক চালক মো. জিয়া (৪২) এবং পাচারকারী বাবুধন চাকমা(২৭)কে আটক করা হয়েছে। এঘটনায় দীঘিনালা থানার এসআই মো. নুরুদ্দীন বাদী হয়ে, ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট