1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

দীঘিনালায় পানিবন্দি হাজারো পরিবার: বিশুদ্ধ পানির সংকট, পানিবাহিত রোগের প্রাদুর্ভাব

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২৬৪ বার পড়া হয়েছে

 

দীঘিনালা প্রতিনিধি |

টানা বৃষ্টিও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল গত চারদিন যাবত নিমজ্জিত রয়েছে। পানিবন্দি হয়ে আছে অন্তত সহস্রাধিক পরিবার। বন্যা দুর্গত এলাকায় লোকজনের মাঝে দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ পানির সংকট ও সে সাথে দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। বন্যার পানিতে ডুবে আছে আমন ও আউশের মাঠ ও শতাধিক পুকুর। মেরুং বাজারের অসংখ্য ব্যবসা-প্রতিষ্ঠান এখনো পানির নিচে। আশ্রয়কেন্দ্রে রয়েছে শতাধিক পরিবার। মানুষের চলাচলের মাধ্যম নৌকা।

এদিকে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন পার্বত্য শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। সেনাবাহিনীও দুর্গত এলাকায় ত্রাণ সহায়তার পাশাপাশি চিকিৎসা অব্যাহত রেখেছে।

দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, বন্যায় দীঘিনালায় আমনের ৪৫৩ হেক্টর ও আউশের মধ্যে ২৮ হেক্টর জমি ক্ষতি হয়েছে। এছাড়া ১৮ হেক্টর বীজতলা পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। উপজেলায় দেড় হাজার কৃষক ক্ষতির শিকার হয়েছেন।

সেনাবাহিনীর দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নাফিজ বলেন, ‌‌”যতদিন বন্যা পরিস্থিতির উন্নতি না হয় ততদিন সেনাবাহিনীর পক্ষ থেকে পর্যায়ক্রমে ত্রাণ ও চিকিৎসা সহায়তা দেওয়া হবে।”

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম জানান, বন্যা দুর্গত মানুষের সহায়তায় ১৫ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে।

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, কয়েক দিনের টানা বৃষ্টিপাতে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক বিভাগের আওতাধীন বিভিন্ন সড়ক কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে দীঘিনালা, বাঘাইহাট-মারিশ্যা সড়কের বেশ কয়েকটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এছাড়াও পানিতে তলিয়ে সড়ক নষ্ট হয়েছে। প্রাথমিকভাবে মোবাইল টিমের মাধ্যমে সচল রাখার চেষ্টা করা হয়েছে। এখনো পর্যন্ত পুরোপুরি ক্ষয়ক্ষতি পরিমাণ নিরুপণ করা যায় নি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট