1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

দেশের প্রথম ‘সেল্ফ টিকেটিং বুথ’ কক্সবাজারে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২৭৩ বার পড়া হয়েছে

ইমাম খাইর, কক্সবাজার |
“নিজের টিকেট নিজে করি” এই প্রতিপাদ্যে দেশে এই প্রথম উদ্বোধন হলো সেল্ফ টিকেটিং বুথ। যেখানে গ্রাহক বিনা ইন্টারেস্টে ইএমআই ফ্যাসিলিটি পাবে। কম টাকায় কোন বিমানে মিলবে টিকেট, তা যাত্রী নিজেই জানতে পারবে।

পর্যটন শহর কক্সবাজারের অভিজাত হোটেল ইউনি রিসোর্টের নিচে এই বুথ স্থাপন করা হয়েছে। এটি ইউনিভার্সেল ট্যুরিজম এন্ড ট্রাভেলসের নতুন সংযোজন।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই বুথ খোলা থাকবে। গ্রাহকদের প্রয়োজনের সেবা নিশ্চিত করতে দক্ষ কর্মীও নিয়োগ করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) সকালে নিজের নামে টিকেট কেটে “সেল্ফ টিকেটিং বুথ” আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান। তারপর অনুভূতি বহিতে সাক্ষর করে নিজের মন্তব্য ব্যক্ত করেন।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্যে জেলা প্রশাসক বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার অনন্য সংযোজন সেল্ফ টিকেটিং বুথ। এর মাধ্যমে কক্সবাজার আরেক দফা এগিয়ে গেল।

ইউনিভার্সেল ট্যুরিজম এন্ড ট্রাভেলসের এমডি এম. রেজাউল করিম রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোরশেদ চৌধুরী, আইএলও কক্সবাজার অফিস প্রধান রুচিকা বাহুল, কক্সবাজার বিমানবন্দর ব্যবস্থাপক মোঃ গোলাম মোর্তজা হোসাইন।

এছাড়া হোটেল মোটেল জোন ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ইউনিভার্সেলের এমডি এম. রেজাউল করিম জানান, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ‘সেল্ফ টিকেটিং বুথ’ স্থাপন করেছি। শীঘ্রই পর্যটকদের আকর্ষণ ‘হেলিকপ্টার সার্ভিস’ চালু হবে। যেখানে জয় রাইড, বিভিন্ন বিনোদনমূলক প্যাকেজ, জন্মদিনসহ বিশেষ পার্টি আয়োজনের সূবর্ণ সুযোগ থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট