1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

দ্রুত সংস্কার করে নির্ধারিত সময়েই চালু হবে ক্ষতিগ্রস্ত রেলপথ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২৯০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি |

টানা বৃষ্টিতে বান্দরবান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নির্মাণাধীন দোহাজারি-কক্সবাজার ১০০ কি.মি. রেললাইন প্রকল্পের সাতকানিয়া এলাকায় রেললাইনের নীচ থেকে মাটি, পাথর সরে গিয়ে প্রায় ২ কি.মি. রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৮আগস্ট, শুক্রবার সকালে রেল সচিব হুমায়ুন কবীর প্রকল্পের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

এসময় সচিব জানান, ক্ষতিগ্রস্ত রেলপথ দ্রুত সংস্কার করে নির্ধারিত সময়েই চালু হবে চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ। রেললাইন প্রকল্পে পানির প্রবাহ ঠিক রাখতে পর্যাপ্ত সংখ্যক ব্রিজ-কালভার্ট না রাখায় রেল ট্র্যাকের ক্ষতি হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগের জবাবে জানান অনেক পরীক্ষা নিরীক্ষা করেই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

প্রকল্প শুরুর আগে যে পরিমান কালভার্ট রাখার কথা ছিল তার চেয়ে বেশী কালভার্ট রাখা হয়েছে। প্রয়োজনে আরো কালভার্ট দেওয়া হবে। এদিকে তমা কন্সট্রাকশন কর্তৃপক্ষ বলেছে, মন্ত্রালয়ের সিদ্ধান্ত পেলে রেললাইনের ক্ষতিগ্রস্ত অংশ অল্প সময়ের মধ্যে সংস্কার করা সম্ভব। এজন্য প্রকল্পের কাজ শেষ করতে বাড়তি সময় লাগবে না।
চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কি.মি. রেলপথের ৮৮ কি.মি রেললাইন নির্মাণকাজ শেষ হয়েছে। বাকী ১২ কি.মি. আগামী দেড় মাসের মধ্যে নির্মাণ শেষ করে অক্টোবর মাসেই বিশেষ এই প্রকল্প উদ্বোধন করার কথা ছিল। দোহাজারী-কক্সবাজার ১০০ কি.মি. রেললাইন প্রকল্পে খরচ হচ্ছে ১৮ হাজার ৩৪ কোটি টাকার বেশি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট