1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

নাইক্ষ্যংছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ দোকান পুড়ে ছাই : ক্ষতিগ্রস্তদের  দোকানিদের মাঝে আর্থিক ও রেশনসামগ্রী বিতরণ করেছে বিজিবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৩২২ বার পড়া হয়েছে

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | 

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডে ৭ টি দোকান আগুনে পড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোরে উপজেলার হাজী এম,এ কালাম সরকারী কলেজ গেইটের সামনের মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের প্রায় ৩১ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয় বলে দাবী করা হয়েছে।  অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতির বিষয়টি  সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পত্রিকা মাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষনিক বিজিবি,র জোয়ানেরা ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাত বাড়িয়ে দেন।

১১ বর্ডার ব্যাটালিয়ান (বিজিবি) সদস্যরা প্রত্যেক দোকানির হাতে ৫ হাজার নগদ টাকা, ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ২লিটার তৈল ও ১ কেজি করে লবন সামগ্রি তুলে দেন। ত্রাণ  বিতরণের সময় বিজিব ‘র উপ-অধিনায়ক মেজর মোঃ মহিউদ্দিন এসপিপি,পিএসসি বলেন, সীমান্তে অবৈধ চোরাচালান প্রতিরোধের পাশাপাশি আকস্মিক মানবিক দূর্ঘটনার কোন খবর পেলে বিজিবি চেষ্টা করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে মানবিক সহযোগিতা হাত বাড়িয়ে দিতে । তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে এই মানবিক দূর্ঘটনার সংবাদ পেয়ে প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে যতসামান্য কিছু দিতে পেরে বিশেষ করে বিজিবি গর্বিত।

এদিকে,ক্ষতিগ্রস্ত দোকানদার মুহাম্মদ রফিক জানান, ঘটে যাওয়া ৭টি দোকানের মধ্যে আমি বেশী ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার মুদির দোকান থেকে এক পিস মালও বাহির করতে পারিনি। আমার সর্বমোট ৭ লাখ থেকে ৮ লাখ টাকা মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আমার শেষ সম্বল হারিয়ে এখন আমি পরিবারপরিজন নিয়ে কি ভাবে চলবো তা দিশাহারা হয়ে পড়েছি। আমি যেন ব্যবসাতে ঘুরে দাঁড়াতে পারি সেই ব্যবস্তা টুকু স্থানীয় প্রশাসন ও বিভিন্ন এনজিওদের সংস্থা থেকে ব্যবসায়ীক লোনের সহযোগিতা কামনা করছি।

 

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট