1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৪ বার পড়া হয়েছে

 

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি |

নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ দিবসটি পালন করা হয়। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় এ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, নাইক্ষ্যংছড়ির সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মো. রেজা।

এতে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, সহকারী শিক্ষা অফিসার আক্তার উদ্দিন, প্রেস ক্লাবের আহবায়ক আবদুল হামিদ ও শিক্ষক রহমত সালামসহ শিক্ষার্থীদের প্রতিনিধি।

সভায় বক্তারা বলেন, এ বছর সাক্ষরতা দিবসে ইউনেস্কোর নির্ধারিত প্রতিপাদ্য হলো ‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার। এ বিষয়কে সামনে রেখে সকল সচেতন নাগরিককে দেশের ২৩ ভাগ নিরক্ষর জনগোষ্ঠীকে সাক্ষরতার আওতায় আনতে ভূমিকা রাখতে হবে। নচেৎ সমাজ পিছিয়ে পড়বে”।

এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহাদাত হোসেন, মপ্রেস ক্লাবের যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গিল আলম কাজল ও আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন টুক্কুসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা,শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট