1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

নাইক্ষ্যংছড়িতে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩৬৬ বার পড়া হয়েছে
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি |
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আনসার ও ভিডিপি এর অধীনে ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ৩১ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২ টায় বাইশারী ইউনিয়ন পরিষদের হলরুমে ১০দিন ব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ ও সনদ বিতরণ সম্পন্ন হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েনর প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় সারা বাংলাদেশের ন্যায় নাইক্ষ্যংছড়িতে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক ১০দিনের প্রশিক্ষন শেষে ৩২ জন পুরুষ ৩২জন মহিলা প্রশিক্ষনার্থীদের সনদ ও ভাতা প্রদান করা হয়েছে। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের সনদ বিতরণ করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আরমান ভূইয়া, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ আবদুর রশিদ, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিক মোঃ ওমায়ের জাহিদ, প্লাটুন কমান্ডার মোঃ হাসান, মোঃ আবুল বশর নয়ন প্রমূখ। প্রশিক্ষনার্থীদের দক্ষ মানবসম্পদ ও প্রশিক্ষিত জনবল হিসেবে গড়ে তোলাই ছিল প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। গত ২০ আগষ্ট থেকে শুরু হয়ে ৩১ আগষ্ট ১০ দিন প্রশিক্ষণ শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট