1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

নাইক্ষ্যংছড়িতে ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি,প্রস্তুতি ছিল ব্যাপক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৩৮৮ বার পড়া হয়েছে

 

সানজিদা আক্তার রুনা, নাইক্ষ্যংছড়ি:

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার পাঁচ ইউনিয়নে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে তেমন বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় নি বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঘূর্ণিঝড় মোখার উপজেলা কন্ট্রোল রুমের প্রধান রোমেন শর্মা। এছাড়াও নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহও একই কথা বলেন।

রবিবার (১৪মে) সমগ্র বাংলাদেশের ন্যায় বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মানুষও ঘূর্ণিঝড় ‘মোখা’র আতঙ্কে ছিল। কারণ হচ্ছে আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার সমুদ্র বন্দরকে ১০নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এবং পরে জানা যায় ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোনে পরিণত হয়ে ছিল। তবে মোখা কিছুটা দিক পরিবর্তন করে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা এবং দ্বীপ ইউনিয়ন ও পর্যটন স্পট সেন্টমার্টিনকে লণ্ডভণ্ড করে মায়ানমারের রাখাইন রাজ্যে আঘাত হানে।

এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলায় দুপুর ২টা থেকে হালকা দমকা বাতাস বহা শুরু হয়,চলে বিকাল ৫টা পর্যন্ত। এতে সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কেজি স্কুলের সামনে বড় গাছ ভেঙে পড়ে,এতে সদরের সাথে চাকঢালার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রেড ক্রিসেন্টের সদস্যরা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: শফিউল্লাহর নির্দেশনায় এই গাছ রাস্তা থেকে সরিয়ে ফেলে। এছাড়াও সোনাইছড়ির ৮নং ওয়ার্ডে একটি বেসরকারি মাদ্রাসায় বাতাসে টিন উড়ে যায়। এগুলো ছাড়া এই উপজেলায় তেমন আর কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। তবে, উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

উল্লেখ্য,নাইক্ষ্যংছড়ি উপজেলার পাঁচ ইউনিয়নের ৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র হিসেবে নির্বাচিত করা হয়েছিল,প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যানকে প্রধান করে ও প্রতিটি ওয়ার্ডে মেম্বারকে প্রধান করে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছিল,যাঁরা উপজেলা কন্ট্রোল রুমের সাথে সরাসরি যোগাযোগ রাখতে পারে। আশ্রয়কেন্দ্র হিসেবে নির্বাচিত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কিছু করনীয় বিষয়ও নির্ধারণ করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট