1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

নাইক্ষ্যংছড়িতে দুদকের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা সম্পন্ন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২৯১ বার পড়া হয়েছে

 

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি |

 

নাইক্ষ্যংছড়িতে দুদকের দুর্নীতি বিরোধী প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় ‘যে কোন রাষ্ট্রের উন্নয়নের পথে দুর্নীতিই প্রধান অন্তরায়’ বিষয়ে বিপক্ষ দল হিসেবে চ্যাম্পিয়ান হয়েছে নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১১ টায় নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম সরকারী ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হয়েছে নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থী সোমাইতা সাদাফ মুমু। এতে রানার্স আপ হয়েছে বিষয়ের পক্ষ দল নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয়।

এ সময় দুর্নীতি বিরোধী প্রতিযোগীতায় প্রধান অতিথি ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা। সভাপতি ছিলেন, দুদকের ককসবাজার জেলা সমন্বয় অফিসের উপপরিচালক মো. মনিরুল ইসলাম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,দুদকের উপসহকারী পরিচালক পার্থ সাহা ও নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এস আই সৌরভ।

প্রতিযোগিতায় মডারেটর ছিলেন, দুদুকের সহযোগী সংগঠন নাইক্ষ্যংছড়ি দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ। এতে বিচারক ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা,উপজেলা রির্সোস সেন্টারের ইন্সেটেকটর নুরুল আজিম ও নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম সরকারী কলেজের অধ্যাপক মোহাম্মদ আবদুল মান্নান। প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ।

অতিথিরা চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ হওয়া দল এবং শ্রেষ্ঠ বক্তাকে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। প্রতিযোগিতায় কয়েকশত শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট